শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Title :
তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স/ম্পন্ন গোদাগাড়ীর পিরিজপুর এগ্রো ফার্ম ড্রাগন চাষে সফল রাজশাহীতে বাঁশ ও বাঁশ শিল্প বি/লুপ্তির পথে নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্র/তারণা, গ্রে/ফতার ৪ বর্তমান সরকারকে ফ্যা/সিবাদী শাসনের ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার পীরগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বসত ঘরে ঢুকে চোখে খোঁ-চা দিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালালো চো-র সেবায় স্বচ্ছতা- অফিসকে দা-লাল মুক্ত করতে কাজ করছেন ত্রিশালের মঠবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন – সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন

ধামইরহাটে মা/দক বি/রোধী ঝটিকা অভি/যানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চো/লাইমদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে প্রশাসন ও পুলিশ যৌথ অভিযানে ধান ক্ষেতে থেকে বিপুল পরিমান চোলাইমদ উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা বসত-বাড়ীতে নয়, ধান ক্ষেতেই জমিয়েছেন মাদকের কারখানা। উপজেলার জাহানপুর ইউনিয়নের ধান ক্ষেতের মাঠে এই ঘটনা ঘটেছে।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্র জানায়, অদ্য ২৩/০৪/২৬ খ্রী: বৃহস্পতিবার বিকেল ৩টায় জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী এলাকার মুকুন্দপুর গ্রামে কামারপাড়ায় স্কুল ও কলেজগামী ছাত্রদের নিকট চোলাই মদ বিক্রয় করা হয় এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ দলের তত্ত্বাবধানে অভিযান পরিচালনাকালে ধান ক্ষেত থেকে ৩৫ টি প্লাস্টিকের ড্রাম, ১০ টি প্লাস্টিকের ব্যাগে ও ৫ টি এ্যালুমিনিয়ামের পাত্রভর্তি চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত চোলাই মদের পরিমাণ প্রায় ৬,৫০০ লিটার। পরে জনসম্মুখে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে মোবাইল কোর্টে উদ্ধারকৃত ৬ হাজার ৫০০ লিটার মদ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এমন সফল অভিযানে ইউএনও প্রশান্ত চক্রবর্তী ও ওসি মিন্টু রহমান স্থানীয় সুশিল সমাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin