রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন সিংড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের নৈরা-জ্যের প্রতি-বাদে  বিক্ষো-ভ ও পথসভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি

মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মা/রধরের প্র/তিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৭০ Time View

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে মারধরের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫ টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শটিবাড়ী বাজার চৌরাস্তা মোড়ে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান ষটিবাড়ী এলাকার মৃত আয়েন উদ্দিন তার ছোট ছেলে মজিবর রহমানকে কিছু জমি লিখে দেয়ার কারনে বড় ভাই মো. আজমত আলীর সাথে বিরোধ চলে আসছিল সেই বিরোধের জের ধরে ৬ এপ্রিল রাতে আজমত তার ছোট ভাই মজিবরকে বাড়ীতে ডেকে নিয়ে ঘরের ভিতর আটকিয়ে হাত পাঁ বেঁধে মুখে গামছা দিয়ে রাতভর মারপিট করে এতে মজিবর রহমান এর সারা শরীর জখম হয় এবং একটি পা ভেঁঙ্গে যায় । পরের দিন সকালে মজিবরের ডাকচিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্হলে গিয়ে জরুরী সেবা ৯৯৯ কল করলে পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধারের পর চিকিৎসার জন্য তাকে মধুপুর হাসপাতালে ভর্তি করলে তার অবস্হা অবনতির কারনে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসা শেষে মজিবর রহমান বাড়ীতে এলে তার অবস্থার কথা শুনে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে এলাকাবাসী বিবাদী আজমত আলী গংদের বিচারের দাবীতে মানববন্ধন বন্ধন করেন।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য লাল মিয়া, সামছুর রহমান স্বপন, জলিল মাহমুদ, আহতের স্ত্রী মামলার বাদী রুপালি বেগম, শফিকুল ইসলাম, হান্নান মিয়া, মনির হোসেন, আহত মজিবর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, পারিবারিক এই বিরোধ দ্রুত মীমাংসা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত লোক অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে তারা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin