বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Title :
সুজানগর কৃষকদলের সদস্য সচিব মজিদ মন্ডলের বহি/ষ্কাদেশ প্র/ত্যাহার সুজানগরে আশার উদ্যোগে সদস্যের অ/বসর ভা/তা প্রদান তানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বি/তরণ ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হা/মলা, থানায় মা/মলা দায়ের ইলুহারে অ/বৈধ গ্যাস সিলিন্ডার মজুদে অ/ভিযান, ডিলারকে জ/রিমানা সীমান্তে আটক দুই শিক্ষার্থী ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফে-রত গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স/ম্পন্ন জাতীয় স্মৃতিসৌধের সামনে ফিলিং স্টেশনে অ/নিয়মের অভিযোগ, বাইকারদের বিক্ষো/ভ আশুলিয়ায় কিশোর গ্য/াং কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্র হ/ত্যা: ২০ মাস পর টাঙ্গাইল থেকে লা/শ উত্তোলন ময়মনসিংহের ভাবখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

আশুলিয়ায় কিশোর গ্য/াং কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্র হ/ত্যা: ২০ মাস পর টাঙ্গাইল থেকে লা/শ উত্তোলন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের হাতে অপহরণের পর অষ্টম শ্রেণির ছাত্র মেজবাহুল ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রায় ২০ মাস পর টাঙ্গাইল মধুপুরের নয়াপাড়া থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুরে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) নইমুদ্দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাঙ্গাইল জেলার মধুপুর থানা পুলিশের সহায়তায় ভিকটিমের লাশ উত্তোলন করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-০৪, তারিখ ০১ আগস্ট ২০২৪, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। মামলার এক পর্যায়ে ভিকটিম হিসেবে উল্লেখিত হৃদয় নামের একজন সুস্থ হয়ে ৭ আগস্ট ২০২৪ তারিখে বাড়িতে ফিরে আসে।

পরবর্তীতে হৃদয় (হজরত আলী) থানায় জানায়, ভুলবশত তাকে মৃত হিসেবে উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে অপহরণের পর নৃশংস হত্যার শিকার হন মেজবাহুল ইসলাম এবং তার লাশ টাঙ্গাইলের মধুপুর এলাকায় দাফন করা হয়।

আশুলিয়া থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) তালেব জানান, আদালতের নির্দেশে টাঙ্গাইল জেলার মধুপুরের নয়াপাড়া এলাকা থেকে লাশ উত্তোলন করে ভিকটিম নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়, আইনগত প্রক্রিয়া শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin