শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Title :
গোদাগাড়ী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চু/ক্তি পীরগঞ্জে প্রসূতি মাতার মৃ/ত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভা/ঙচুরের চেষ্টা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের শুভ উদ্বোধন ঝালকাঠিতে নি-য়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে,আ-হত-২০ মে দিবসে শ্রমিকসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮ বার শ্রেষ্ঠ করদাতা রোমান ভুঁইয়া ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীনকে অ-ভিনন্দন ও শুভেচ্ছা

পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন: সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক এম কে রানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৬ Time View

এস আল-আমিন খাঁন পটুয়াখালী প্রতিনিধি।

দীর্ঘ দিনের স্থবিরতা কাটিয়ে পটুয়াখালী রিপোটার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল 24 ও আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি এম কে রানা।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শহরের সনামধন্য  মল্লিকা রেস্তোরাঁর দ্বিতীয় তলায় অবস্থিত পার্টি সেন্টারে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর।

সভায় সংগঠনের সদস্যরা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।নতুন কমিটির বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

নবনির্বাচিত সভাপতি হলেন, মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি সুমন হোসেন, সহ-সভাপতি সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি বাদল হোসেন, সাধারন সম্পাদক এমকে রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন হাওলাদার, যুগ্ম-সাধারন সম্পাদক এস আল-আমিন, কোষাধ্যক্ষ দুলাল নন্দী, সাংগঠনিক হেলান আহমেদ রিপন, সহ-সাংগঠনিক মোশারফ হোসেন সুজন, দপ্তর সম্পাদক মঞ্জুর মোর্শেদ তুহিন, প্রচার সম্পাদক আবু রায়হান, ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, আইন বিষয়ক সম্পাদক,  তথ্য ও গবেশনা সম্পাদক জসিম উদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা। এছাড়াও কার্যনির্বাহী সদস্য ফিরোজ আলম, টিটু, সোহেল মোল্লা, রাকিবুল ইসলাম, আরাফাত ও শফিকুল ইসলাম (আলম).

এসময় নবনির্বাচিত কমিটির সদস্যরা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে এই ইউনিটকে আরও শক্তিশালী করা হবে। সকল সদস্যকে সঙ্গে নিয়ে আমরা সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে কাজ করতে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই মুললক্ষ্য। একই সঙ্গে তথ্য প্রবাহে স্বচ্ছতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান নবগঠিত কমিটির সদস্যরা।

তারা আরও বলেন, দেশ ও সমাজের উন্নয়নে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এছাড়া তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, পটুয়াখালী রিপোটার্স ইউনিটি দীর্ঘদিন ধরে জেলার সাংবাদিকদের একটি সংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে এবং নতুন কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন এসময়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin