বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বো-ধন ও আলো-চনা সভা রামগড়ে নারীকে উত্ত্য/ক্তের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযুক্ত আ/টক বাবুগঞ্জে প্রভাষক মোকাদ্দেছুরের বর-খাস্তের চুড়ান্ত প্রতি-বেদন দাখিল

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৬৮ Time View

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাটে ৩ টি এসএসসি পরীক্ষা কেন্দ্র, ১টি দাখিল পরীক্ষা কেন্দ্র ও ১টি এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩২৪, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৫৯ ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় ধামইরহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্রের দাখিল পরীক্ষা হরিতকিডাঙ্গা উচ্চ বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত হয়। ৫৩০ জন দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এসএসসি ভোকেশনাল পরীক্ষা জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাঁচটি কেন্দ্রের প্রথম দিনে ২০৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২০১১ জন অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “শিক্ষামন্ত্রীর নির্দেশনা মোতাবেক ভিতরে-বাহিরে কড়া নিরাপত্তা, সিসি ক্যামেরা এবং শিক্ষকদের নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন পরীক্ষার পরিবেশকে সুন্দরভাবে প্রস্ফুটিত করেছে।

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin