মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Title :
খুলনায় বকেয়া টিউশন ফি নিয়ে হ/তাশা, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীর আত্মহ/ত্যা তানোরে প্রবেশপত্র আটকে আদায় করা টাকা ফে/রত দিলো প্রধান শিক্ষক তঁাতীবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুলের বিশাল নির্বাচনী উঠান বৈঠ/ক অনুষ্ঠিত কোটালীপাড়া থানা পুলিশের সফল অভিযান: মাত্র ২ ঘণ্টার ব্যবধানে হ/ত্যা মামলায় জ/ড়িতদের গ্রে/প্তার নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃ/ত্যু গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন সুজানগরে আশার উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উ/দ্বোধন পীরগঞ্জে হাম-রুবেলা টি/কাদান কার্যক্রমের উদ্বোধন করেন গোলাম রব্বানী সরদার সুজানগরে হাম-রুবেলা টি/কাদান কর্মসূচির উদ্বোধন গলাচিপায় “স্বপ্ন-চূড়া ফাউন্ডেশনের ” আত্মপ্রকাশ : সভাপতি সাইদুল সম্পাদক ইমরান

তঁাতীবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুলের বিশাল নির্বাচনী উঠান বৈঠ/ক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

সুজানগর(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার তঁাতীবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল হোসেন সরদারের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার ইউনিয়নের হুদারপাড়া এলাকায় তঁার সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে এলাকার মুরুব্বিগণ, যুব সমাজ এবং উপস্থিত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাবুল হোসেন সরদারের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। উপস্থিত ভোটাররা বাবুল হোসেন সরদারের বিজয় নিশ্চিত করতে নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করার দৃঢ় প্রতিশ্রুতি দেন। উঠান বৈঠকে নিজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল হোসেন সরদার বলেন, আমি এই ইউনিয়নেরই সন্তান, আপনাদের পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা এবং সমাজসেবার মাধ্যমে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা যদি আমাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে সেবা করার সুযোগ দেন, তবে নিজস্ব অর্থায়ন এবং সরকারি বরাদ্দের সঠিক সমন্বয়ে তঁাতীবন্দ ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশআল্লাহ। উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্যে তিনি আরও বলেন, আমি একা চেয়ারম্যান হতে চাই নাÑআপনারা প্রত্যেকে এক একজন বাবুল সরদার হয়ে কাজ করবেন। আপনারাই বলবেন এলাকার কোথায় কী উন্নয়ন প্রয়োজন, আর আমরা সবাই মিলে সেই স্বপ্ন বাস্তবায়ন করব। আমি সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। সভায় উপস্থিত হুদারপাড়া গ্রামের সাধারণ মানুষ জানান, একজন সৎ, নিষ্ঠাবান ব্যবসায়ী হিসেবে বাবুল হোসেন সরদারের পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। সমাজসেবক হিসেবেও তিনি এলাকায় সুপরিচিত। তাই আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি নেতা বাকিবিল্লাহর সভাপতিত্বে ও তঁাতীবন্দ ইউনিয়ন যুবদলের এক নং যুগ্ন আহ্বায়ক আরাফাত আলীর সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যদের মাঝে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহ সাদারণ সম্পাদক রাজ্জাক বিশ্বাস,উপজেলা শ্রমিকদলের যুগ্ন আহ্বায়ক বাদশা, আশরাফ আলী, রফিকুল ইসলাম, রফিক মহুরী, ছালাম শেখ, মুন্সি আলামিন, দোজা খানসহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin