বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

মেঘনায় জ/ব্দকৃত রেনু অব/মুক্ত, ৩৫ জেলেকে জ/রিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে মৎস্য অধিদপ্তরের অভিযানে জব্দকৃত বিপুল পরিমান গলদা চিংড়ির রেনুপোনা সোমবার দুপুরে নদীতে অবমুক্ত করা হয়েছে।

পাশাপাশি জাটকা ও পাঙ্গাশের পোনা ধরার অপরাধে আটককৃত ৩৫ জন জেলের কাছ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ১৯ এপ্রিল দিবাগত রাত থেকে ২০ এপ্রিল ভোর পর্যন্ত মেঘনা নদীতে অবস্থান করে অভিযান চালিয়ে একটি ৩৫ ঘোড়ার ইঞ্জিনের বিশাল ট্রলার থেকে ১৪টি ড্রাম ভর্তি আনুমানিক ৫ লাখ ৬০ হাজার গলদা চিংড়ির রেনুপোনা জব্দ করা হয়েছে।

যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত গলদা চিংড়ি রেনুর পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া ট্রলারসহ রেনু পোনা পরিবহনের সকল ধরনের মালামাল জব্দ করা হয়েছে।

সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম আরও জানিয়েছেন, একই অভিযানে জাটকা ও পাঙ্গাশের পোনা ধরার অপরাধে আটক ৩৫ জন জেলের কাছ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বরাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin