বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

মাদক কারিবারিকে ধরে পুলিশে দি/লো ছাত্রদল নেতা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

কে এম সোহেব জুয়েল ঃ বরিশালের গৌরনদীতে সিরাজুল ইসলাম চুন্নু (৪২) নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এক ছাত্রদল নেতাসহ স্থানীয়রা। গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ডে কাসেমাবাদ এলাকা থেকে রবিবার দিবাগত রাতে ওই ইয়াবা কারবারিকে আটক করা হয়।

সোমবার দুপুরে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও কাসেমাবাদ এলাকার বাসিন্দা আব্দুর রহিম জানান, ৯নং ওয়ার্ডের কাসেমাবাদ ও হরিসেনা এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছে মাদক ব্যবসায়ি সিরাজুল ইসলাম চুন্নু। সেই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে ইয়াবা বিক্রির সময় স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পরবর্তীতে পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরও জানান, মাদক কারবারিকে ধরার পরপরই তার পরিবারের সদস্যরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।

গৌরনদী মডেল থানার এসআই আলাউদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগিতায় ওই ইয়াবা কারবারিকে ১৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin