বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

ময়মনসিংহে আইনজীবী সমিতি নির্বাচনে বাদল- মাহবুব প্যানেলের ব্যাপক প্রচার প্র-চারণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১২৮ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি কার্যকরী কমিটি নির্বাচন-২০২৬ এ নিজেদের বিজয় ধরে রাখতে জোরদার প্রচারণা শুরু করেছে অ্যাডভোকেট এ.কে.এম. আমান উল্লাহ বাদল ও অ্যাডভোকেট এ.টি.এম. মাহবুব উল আলম নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থীরা।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে আইনজীবী সমিতির ৬নং ভবনে প্যানেলের আইনজীবী নেতাকর্মীরা প্রচারণা চালায় এবখ নির্বাচনী প্রচারণা সভা করেন। সভায় নির্বাচনে বিজয়ী হলে জেলা আইনজীবী সমিতির আইনজীবীদের সকল সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম. আমান উল্লাহ বাদল ও সাধারন সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট এ.টি.এম. মাহবুব উল আলম।

প্রচারণা সভায প্যানেলের কার্যকরী কমিটির বিভিন্ন পদে নির্বাচনে অংশ গ্রহণকসরী সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রচারণা সভায় বক্তারা সমিতির উন্নয়ন, আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সাধারণ সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় নেতৃবৃন্দ নির্বাচনে জয়ী হলে-আইনের শাসন প্রতিষ্ঠা ও বিজ্ঞ আইনজীবীদের মর্যাদা সমুন্নত রাখতে বার বেঞ্চের মধ্যে সম্মানজনক ও ভারসাম্যপূর্ণ সুসম্পর্ক বজায় রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ , আইনজীবী সমিতির সকল সম্মানিত সদস্য গণের উপযুক্ত পরিবেশে কার্যক্রম পরিচালনার জন্য সমিতির ৪,৫,৬ নাং ভবন নির্মাণের তড়িৎ ব্যবস্থা গ্রহণ,আইনজীবীদের ভোগান্তি দূরীকরণে জেলা জজ আদালত হতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাতায়াতের জন্য শাটল যানের ব্যবস্থা, আইনজীবী ও বিচার প্রার্থীদের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে আইনজীবি সমিতির সকল ভবনের উপযুক্ত স্থানে পানির ফিল্টার স্থাপন,আইনজীবীদের জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে আইনজীবী সমিতির উপযুক্ত স্থানে মেডিকেল কর্নার স্থাপন, আইনজীবী সমিতির লাইব্রেরী সমৃদ্ধ করণ প্রয়োজনীয় বই ‘ল’ জার্নাল ‘ল’ রিপোর্ট নিয়মিত সংগ্রহের ব্যবস্থা করা,আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারের ব্যবস্থা, আইনজীবী সমিতির আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করণে প্রয়োজনীয় ব্যবস্থা,আইনজীবী সমিতির গঠনতন্ত্র বাস্তবসম্মত ও সময়োপযোগী করতে বিজ্ঞ আইনজীবীদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন ব্যবস্থা, আইনজীবী সমিতির সদস্যদের কল্যাণে ইতিপূর্বে গৃহীত সকল কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কার্যকরী পদক্ষেপ নেওয়াসহ আইনজীবীদের বেনাভোলেন্ট ফান্ড ৩০ লাখ টাকায় উন্নীতকরণ, মৃত্যুকালীন সহায়তা প্রদান করা। আইনজীবীদের বসার জন্য নতুন ভবন নির্মাণ, বাসস্থানের জন্য আইনজীবী পল্লী স্থাপনসহ আরো গুরুত্বপূর্ণ আরো বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এছাড়াও মহিলা আইনজীবীদের বসা, অজুু, নামাজের স্থানসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ বার ও আদালত ভবনে পর্যাপ্ত লিফট, এসি স্থাপনসহ বিভিন্ন ইশতেহার দিয়েছেন ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ ।

এদিকে আইনজীবী সমিতির এই নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমান উল্লাহ বাদল ও মাহবুব উল আলম প্যানেলের সদস্যরা নিয়মিত গণসংযোগ ও ছোট ছোট সভার মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন। সভায় প্যানেলের পক্ষ থেকে সকল আইনজীবীদের ভোট ও দোয়া কামনা করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে সাধারণ আইনজীবীরা তাদের যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচনে সঠিক রায় দেবেন। সভায় জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সদস্য উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin