বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

গু/জবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন-পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১২১ Time View

মো: বাবুল হোসেন পঞ্চগড়:
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গুজবে কান দেবেন না। মানুষের কথায় বিভ্রান্ত না হয়ে আপনার সন্তানকে টিকা দিন। শিশুদের জীবন রক্ষায় সরকার জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

সোমবার (২০ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ১৮টি জেলার ৩০টি উপজেলায় ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুদের মধ্যে দ্রুত হারে হাম ছড়িয়ে পড়ছে। পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তদের মধ্যে ৮১ শতাংশ পাঁচ বছরের শিশু এবং ৩৪ শতাংশ নয় মাস বয়সী শিশু।

তিনি বলেন, সরকার কোনো ধরনের ‘ব্লেম গেমে’ যাবে না। বরং উপজেলা ও জেলা পর্যায়ে এমআর ভ্যাকসিন ও ভিটামিন-এ কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিয়মিত টিকাদানে ফাঁক থাকলে রোগ আরও ছড়িয়ে পড়তে পারে। যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, তবে দেশের প্রায় ৫৬টি জেলায় হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এ কারণেই সরকার দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুর শরীরে র‍্যাশ, বমি বা চোখ লাল হওয়া হামের সাধারণ উপসর্গ। এসব লক্ষণ দেখা দিলে গ্রামীণ চিকিৎসকের ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, পঞ্চগড়ে এই ক্যাম্পেইনে মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রয়োজন হলে আরও টিকা সরবরাহ করা হবে।
তিনি বলেন, পঞ্চগড়ে এখনো হামের রোগী না থাকলেও আগাম প্রস্তুতি হিসেবে এই কর্মসূচি শুরু করা হয়েছে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও সুস্থ জীবন নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin