শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

গলাচিপায় “স্বপ্ন-চূড়া ফাউন্ডেশনের ” আত্মপ্রকাশ : সভাপতি সাইদুল সম্পাদক ইমরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৪ Time View

গলাচিপা প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন ‘স্বপ্ন-চূড়া ফাউন্ডেশন’। উপজেলার তরুণ সমাজকর্মীদের উপস্থিতিতে এক সাধারণ সভার মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ও আংশিক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
​সভায় সর্বসম্মতিক্রমে এস এম সাইদুল ইসলাম-কে সভাপতি এবং মোঃ ইমরান রাজা-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫২ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
​সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সম্পুর্ণ অরাজনৈতিক ও অলাভজনক এই সংগঠনটি মূলত সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, প্রবাসীদের অধিকার আদায় ও বেকার যুবকদের সহায়তায় কাজ করবে। উপজেলার প্রান্তিক জনপদে মানবিকতার ছোঁয়া পৌঁছে দেওয়াই হবে এই সংগঠনের মূল লক্ষ্য।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ কে তামিম। সহ-সভাপতি হিসেবে রয়েছেন রিনা মুন্নী, সাইফুদ্দিন রাব্বি ও মাহাজিব সিকদার।সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিমা সুলতানা দিবা, মোহাম্মদ রাসেল, হৃদয় রিদু, খাদিজা আক্তার মানসুরা ও মামুন আহমেদ। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন সিকদার রিয়াদ মাহমুদ।
​ সংগঠনের বিভিন্ন স্তরে দায়িত্বপ্রাপ্তরা হলেন মোঃ রাকিবুল ইসলাম (অর্থ সম্পাদক), ফয়সাল খান (সহ-অর্থ সম্পাদক), মোঃ নিরব সিকদার (দপ্তর সম্পাদক), মোঃ রাব্বি খান (সহ-দপ্তর সম্পাদক), সুবর্ণা হোসাইন (প্রচার সম্পাদক), মহিবুল ইসলাম ও আরিফ আহমেদ (সহ-প্রচার সম্পাদক), নাজমুল হাসান শান্ত (পরিকল্পনা সম্পাদক), এম আর হোসাইন, ইমন শিকদার ও নূর ইসলাম (সহ-পরিকল্পনা সম্পাদক)।
​এছাড়াও সমাজসেবা বিষয়ক সম্পাদক উম্মে সামিরা ইরা, সহ-সমাজসেবা সম্পাদক মোহাম্মদ সজীব ও রাফিন শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইমরান মাহমুদ, সহ-শিক্ষা সম্পাদক তাওহীদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আবু তালেব মৃধা, সহ-সমাজকল্যাণ সম্পাদক আবু তালেব হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম ও আব্দুল্লাহ মাসুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তুরাগ হাওলাদার ও শুভ হোসাইন, ক্রীড়া সম্পাদক নাইমুল ইসলাম সিয়াম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া আনজুম হাবিবা ও সাথি আক্তার, দুর্যোগ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ কাওছার ও আবির হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে জান্নাতুল ইসলাম তূমেনা দায়িত্ব পেয়েছেন। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ মুনতাসীর মামুন, খালিদ হোসেন ইমরান ও রাকিব হোসেন।
​উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন— এফ টি তরিকুল (পানপট্টি), নুসরাত নিশি (চিকনিকান্দি), এইচ এম রাসেল মাহমুদ (গলাচিপা সদর), আতিকুর রহমান (গজালিয়া), সেহেরিকা ইসলাম নুসরাত (চর বিশ্বাস), রত্না ইসলাম (রতনদী তালতলী), বায়জিদ হাওলাদার (আমখোলা) এবং আতিকুর রহমান বায়জিদ (কলাগছিয়া)।
​উক্ত সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, এই নবগঠিত কমিটির হাত ধরে গলাচিপা উপজেলার আর্তমানবতার সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin