শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

পীরগঞ্জে দুই দিনের বিজ্ঞান মেলা কয়েক ঘণ্টায় শে-ষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৬৪ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা দুই দিন হওয়ার কথা থাকলেও তা শেষ হয়েছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে। সরকারি কর্মসূচিতে প্রশাসনের এমন নয় ছয় নিয়ে ব্যাপক সমালোচনা চলছে উপজেলা জুড়ে।
জানা গেছে, শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও গোলাম রব্বানী সরদারের সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কর্মসূচি অনুযায়ী পীরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলাটি শুরু হওয়ার কথা ছিল ১৭ এপ্রিল সকালে এবং শেষ হওয়ার কথা ছিল ১৮ এপ্রিল বিকালে। কিন্তু ১৭ এপ্রিল মেলা না করে ১৮ এপ্রিল শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেলা উদ্বোধন করা হয়। সকালে মেলা শুরু হলেও অদৃশ্য কারণে দুপুরের পরেই তা শেষ হয়ে যায়। সরকারের এত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম উপজেলা প্রশাসন দায়সারা ভাবে আয়োজন করায় এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
অথচ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে সরকারিভাবে ১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু মেলা দুই দিনের পরিবর্তে মাত্র কয়েক ঘণ্টায় শেষ হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা এবং উদ্ভাবনী প্রদর্শন মেলার আয়োজন খুব অল্প সময়ে শেষ করা হয়েছে। এবার মেলায় ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। স্বল্প সময়ে মেলা শেষ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন দেখার সুযোগ পাইনি। গুরুত্বপূর্ণ এই মেলাটি আয়োজন শেষ করতে তড়িঘড়ি করায় মেলার মূল উদ্দেশ্য পূরণ হয়নি।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা বলেন, আমরা অনেক পরিশ্রম করে নতুন কিছু তৈরি করে এনেছিলাম সবাইকে দেখানোর জন্য। কিন্তু মেলা শুরু হতে না হতেই শেষ হয়ে গেছে। সাধারণ মানুষকে দেখানোর সুযোগ পেয়েও দেখাতে পারলাম না।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার গোলাম রব্বানী সরদারের মতামত জানতে রবিবার সকালে তার কার্যালয়ে গেলে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও তাকে অফিসে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকার ফোন করা হলেও তিনি ফোনও রিসিভ করেননি।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের মতামত জানতে তার ব্যবহৃত মোবইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনিও ফোন রিসিভ করেন।

সাইদুর রহমান মানিক পীরগঞ্জ ঠাকুরগাঁও।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin