বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রু/বেলা ভ্যাকসিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪২ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে হাম-রুবেলা ( এমআর) ভ্যাকসিন দেওয়ার লক্ষ মত্রা নির্ধারণ করা হয়েছে। ১৯ এপ্রিল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ” উপজেলা পর্যায়ে হাম-রুবেলা ( এমআর) ভ্যাকসিন ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সমন্বয় সভায় এ তথ্য জানান সভার সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ। ডাঃ আহসানারা বলেন ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কর্মদিবসে ৬ মাস হতে ৫ বছরের নীচে ২০ হাজার ৫৪০ শিশু কে হাম রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে। যার মধ্যে কমিউনিটি পর্যায়ের কেন্দ্র গুলো তে ৮ দিন এবং শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৩ দিন। নির্ধারিত কেন্দ্র সমূহ সহ স্থায়ী কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনলাইনে রেজিষ্ট্রেশন কৃত শিশুরা ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। এলাকার কোন শিশু যাতে বাদ না পড়ে এজন্য ব্যাপক প্রচার প্রচারণা করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করা সহ কোন ধরনের গুজব অথবা অপপ্রচারে কান না দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসানারা। টিকাদান কর্মসূচির শেষ দিন পর্যন্ত অনলাইন রেজিষ্ট্রেশন করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল এ কর্মকর্তা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার শাকিলা আফরোজ, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক জিএম মিজানুর রহমান, প্রকাশ ঘোষ বিধান, ইসলামিক ফাউণ্ডেশনের শওকত হোসেন, ডিজিএফআই প্রতিনিধি শাহীন, ব্র্যাক প্রতিনিধি ইউনুস আলী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিদ জাহাঙ্গীর আলম।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin