শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

ক্ষেতলালে ডিজেল ম/জুদ করে বেশি দামে বিক্রি: ব্যবসায়ীকে জরি/মানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ Time View

জয়পুরহাট স্টাফ রিপোর্টার দৈনিক নতুন বাজার পত্রিকা

জয়পুরহাট ক্ষেতলাল উপজেলা
বেশি লাভের আশায় অবৈধভাবে ডিজেল মজুদ করে খোলা বাজারে চড়া দামে বিক্রির অভিযোগে

জয়পুরহাটের ক্ষেতলালে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে উপজেলার ইটাখোলা বাজারের ‘এনএস ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ।

জানা গেছে, উপজেলার ইটাখোলা বাজারের এনএস ট্রেডার্সে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এমন গোপন খবর পেয়ে ওই দোকানে ঝটিকা অভিযান করা হয়। অভিযানকালে দোকানটিতে অবৈধভাবে মজুদ করা ২২০ লিটার ডিজেল পাওয়া যায় এবং মালিক হাতেনাতে ধরা পড়েন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি ও অবৈধভাবে মজুদের অপরাধে দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং বাজার স্বাভাবিক রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এই অসাধু ব্যবসায়িক তেল কোথায় থেকে পেল এই বিষয়ে অনুসন্ধান কাজ চলতেছে আর যেগুলো তেলের পাম্পের মালিক আছে তারা এই অসাধু ব্যবসায়িকের সাথে হাত মিলিয়ে সিন্ডিগেট করতেছে এই বিষয়ে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি এবং তেল গুলো কোন পাম্প থেকে আসলো তাদের কাছ থেকে শুনে সেই মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে তাহলে হয়তো সাধারণ মানুষ রেহাই পাবে এই অসাধু ব্যবসায়িকের কাছ থেকে, ইটাখোলা বাজারে এক কৃষক বলে আমরা সারা জীবনই হয়রানি শিকার হই তেল নিতে গেলেও হয়রানি সার নিতে গেলে হয়রানি শিকার হই, আমরা সাধারণ মানুষ আমাদের বিষয়ে কেউ দেখেও দেখে না আমাদের কষ্ট সারা জীবনই রয়ে যাবে। তবে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা সঙ্গে কথা বললে তিনি বলেন এই বিষয়গুলো নজরদারী হিসাবে আমরা রেখেছি।

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin