বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

আশুলিয়ার জামগড়া মোল্লা বাড়ি এলাকায় একটি ভবনের ৫ম তলায় যুবকের রহ-স্যজনক মৃ-ত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২৯ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া মোল্লা বাড়ি এলাকায় ইউসুফ হাজীর বাড়ির ৫ম তলায় এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ফরিদপুর জেলার কোতোয়ালি সদর থানার বাসিন্দা লাল মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক জাকির (২০) নিজ কক্ষের বেলকনিতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা জানান, পাশের রাস্তার লোকজন প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের এসআই তালেব জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ দিকে ভিকটিম নিহত জাকির হোসেনের মা ও বোনের কোনো অভিযোগ নেই বলে জানান। ভিকটিমের বন্ধুরা জানায়, সে মাদকের নেশা ও জুয়া খেলতো। পারিবারিক বিরোধে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin