বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে প্রভাষক মোকাদ্দেছুরের বর-খাস্তের চুড়ান্ত প্রতি-বেদন দাখিল গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যা-লি ও আলোচনা সভা চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক

ফুলবাড়িয়ায় দশ কিলোমিটার খাল পূন: খনন কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৩৬ Time View

মো: সেলিম মিয়া ফুলবাড়িয়া : গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসাবে আজ শনিবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে দবরসস্তা-মলঙ্গী খাল পূন:খনন শুরু হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে ১০ কিলোমিটার কাজ শুরু হয়।
ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকি তাজওয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মু. কামরুল হাসান মিলন। এ সময় জেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল হক, পৌর বিএনপির আহŸায়ক একেএম শমসের আলী, যুগ্ম আহŸায়ক আবুল ফজল, মাসুদ খান এবং রাধাকানাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল করিম, বিএনপি নেতা মোখলেছুর রহমান বিএসসি, শামসুর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন রিপন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin