বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশী জিয়া খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

আজিজুল ইসলাম,যশোরঃ  যশোরের শার্শা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক উলাশী জিয়া খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনকে সামনে রেখে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

​শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় তিনি শার্শার উলাশীতে সরেজমিনে খালের বর্তমান অবস্থা এবং খনন কাজের প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আগামী ২৭ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে নির্ধারিত রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ের অংশ হিসেবে প্রতিমন্ত্রীর এই ঝটিকা সফর।

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডা. এ.কে.এম শাহাবুদ্দীন​,প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবু রায়হান দোলন​, যশোরের জেলা প্রশাসক (ডিসি) আশেক হাসান​, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি​, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু​, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন​, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ

​এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসন এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আগমনে স্থানীয় সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin