বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনঃ সভাপতি ডিএম রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭৮ Time View

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর পোরশা উপজেলায় সাংবাদিকদের সংগঠন পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ডিএম রাশেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শহিদুল ইসলাম।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইসমাইল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তোফাজ্জল হোসেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এম রইচ উদ্দীন, মোস্তাকিম বিল্লাহ, নাঈম উদ্দীন ও ইউসুফ আলী।
পোরশা উপজেলা প্রেসক্লাবের এ নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, পোরশা থানার মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং এলাকার বিভিন্ন দুর্যোগসহ উন্নয়নমূলক কার্যক্রমগুলো সংবাদ মাধ্যমে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন।
তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন কমিটি পোরশার সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দায়িত্বশীলতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টদের মতে, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এ কমিটি গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin