শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

শেখ তৈয়ব, খুলনা।
সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান ও প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সকল সাংবাদিকসহ মরহুম ওয়াদুদুর রহমান পান্নার রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন।
খুলনা প্রেসক্লাবের আহবায়ক জনাব এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৪’ এর রিপোর্ট পর্যালোচনার জন্য গঠিত মনোনয়ন বোর্ড এর আহবায়ক ও আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা এ, এস, এম কবীর, মনোনয়ন বের্ডের সদস্য ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, মনোনয়ন বের্ডের সদস্য ও খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, ও জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি মোঃ তৌফিক রহমান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহীন আবরার হিমেল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুলাহ-আল-মাসুদ, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর।
আঞ্চলিক সংবাদ মাধ্যমে ২০২৪ সালে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ বা ফিচারের উপর এ পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারে দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান প্রথম, দৈনিক দেশ সংযোগ পত্রিকার বিশেষ প্রতিনিধি কাজী শামীম আহমেদ দ্বিতীয় ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার গাজী মনিরুজ্জামান তৃতীয় স্থান লাভ করেন। অনুষ্ঠানে তাদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
একই অনুষ্ঠানে প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের আহবায়ক এম এ হাসান, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ ও সদস্য সচিব মোহাম্মদ মিলনসহ উপস্থিত ক্রীড়া উপ-পরিষদের সদস্যরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য মো. এরশাদ আলী, মোস্তফা জামাল পপলু, খুলনা প্রেসক্লাবের সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, ক্লাব সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, ক্লাব সদস্য মো. জাহিদুল ইসলাম, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, খলিলুর রহমান সুমন, মুহাম্মদ নূরুজ্জামান, মোঃ নাজমুল হাসান, মোঃ আসাফুর রহমান কাজল, মোঃ মেহেদী হাচান, একরামুল হোসেন লিপু, ইয়াসীন আরাফাত রুমী, নাজমুল হক পাপ্পু, আরাফাত হোসেন অনিক, ইমাম হোসেন সুমন, মোহাম্মদ মাসরুর মুর্শেদ, মো. রাজু হাওলাদার, মো. মাসুম বিল্লাহ ইমরানসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin