শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী এডভোকেট এটিএম মাহবুব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮৯ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে ‘সাধারন সম্পাদক পদে লড়বেন ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম রাজপথ যোদ্ধা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার অন্যতম নেতা, এন পি এস গনমাধ্যম মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের বিজ্ঞ আইনজীবি অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম।

জানায়াত-এনসিপি সমর্থিত এ কে এম আমানুল্লাহ বাদল – এটিএম মাহবুব উল আলম প্যানেলে তিনি সাধারণ সম্পাদক পদ লড়বেন। তার প্যানেলে সভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করবেন এ কে এম আমানুল্লাহ বাদল।

নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই তিনি সাধারণ আইনজীবীদের মাঝে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

তরুণ ও জনপ্রিয় আইনজীবী এডভোকেট এটিএম মাহবুব উল আলম ​ময়মনসিংহ বারের একজন নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে দীর্ঘ দিন ধরে আইনজীবীদের অধিকার আদায়ে সোচ্চার রয়েছেন।

অ্যাডভোকেট হিসেবে ১৫/০৩/২০২৬ তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হওয়া তরুণ এই আইনজীবী প্রতিদিন আদালত প্রাঙ্গণে বিজ্ঞ আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন এবং তাঁদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।

​নির্বাচনী প্রচারণার বিষয়ে অ্যাডভোকেট মাহবুব উল আলম বলেন, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি বৃহত্তর ময়মনসিংহের অন্যতম বৃহত্তম বার। আইনজীবীদের পেশাগত মান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত করা এবং নবীন আইনজীবীদের জন্য একটি সুন্দর কর্মপরিবেশ তৈরি করাই আমার মূল লক্ষ্য। বাদল-মাহবুব প্যানেলের পক্ষ থেকে আমাকে সাধারণ পদে মনোনীত করায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, বিজ্ঞ সদস্যগণ তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে জয়যুক্ত করে তাঁদের সেবা করার সুযোগ দেবেন।

​তিনি আরও জানান, নির্বাচিত হলে তিনি বারের অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ আইনজীবীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন।

এডভোকেট এটিএম মাহবুব উল আলম ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। তিনি ময়মনসিংহ বারে জয়েন করার পর থেকে সর্বদা সকলের সাথে মিলেমিশে একসাথে শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহের সংমিশ্রণে চলার চেষ্টা করেছেন। মানুষ মাত্রই যেহেতু ভুল তাই তিনিও ভুল ত্রুটির উর্দ্ধে না বলে জানিয়ে অতীতের ভূল ত্রুটির আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করার অনুরোধ জানান। ক্ষমা চেয়ে তিনি আরও বলেন- বিজ্ঞ আইনজীবীদের অনুপ্রেরণা ভালোবাসায় ও অকুন্ঠ সমর্থনে সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবেন।
এডভোকেট এটিএম মাহবুব উল আলম দীর্ঘদিন ধরে ময়মবসিংহ জেলা আইনজীবী সমিতির উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। quality bar সৃষ্টিতে এবং দক্ষ আইনজীবী গড়ার ক্ষেত্রে উৎসাহ যোগাতে তিনি নিরলস ভাবে কাজ করে যাবেন বলে জানিয়ে সুপ্রিম কোর্ট ও জেলা বারের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী হিসেবে তিনি সমিতির উন্নয়নে আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

​উল্লেখ্য যে, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় ছিলো ১৩ই এপ্রিল রোজ সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত, মনোনয়নপত্র য়াচাই- বাছাই হয় ১৫ এপ্রিল বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত একই সাথে তফসিলে১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ সহ আগামী ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিরতিহীন ভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে বলে নির্বাচনে রিটার্নিং অফিসার এর দায়িত্বে থাকা সমিতির এডহক কমিটির আহবায়ক প্রফেসর এডভোকেট মোহাম্মদ আব্দুল বারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়-গঠনতন্ত্রে ১২ (৫) উপহারের বিধান মতে কোন সদস্য একই পদে এবারের বেশি পার্থী হইতে পারিবে না এবং নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠন বা ফ্যাসিস্টদের দোসর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা।

গত ২৪ এর গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের প্রায় ২বছর পর জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাদল-মাহবুব প্যানেলের প্রার্থীরা প্যানেল ভিত্তিক ও ব্যক্তিগতভাবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রার্থীদের প্রচার-প্টচারণায় আগামী ১৬ তারিখের এই নির্বাচনকে ঘিরে ময়মনসিংহের আদালত পাড়ায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin