শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

গৌরনদীতে সিনিয়র সাংবাদিক জহিরকে হ/ত্যার হু/মকির ঘটনায় থানায় জিডি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৭৯ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
গৌরনদী (বরিশাল) প্রতিবেদকd
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার গৌরনদী প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে বলে অ।ভিযোগ পাওয়া গেছে। এ ঘচনায় বুধবার গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
জিডি সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সন্ধ্যা ৬-১৫ মিনিটে ০৯৬৩৮৫০৫৫৫৬ নম্বর মোবাইল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে। এ সময় ওই ব্যক্তি নিজেকে প্রথম আলোর সম্পাদক পরিচয়সহ বিভিন্ন পরিচয় দেন। সাংবাদিক জহির তাকে সুনিদৃষ্ট করে পরিচয় দিতে বলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি সরাসরি প্রাণনাশের হুমকি দেন। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ মঙ্গলবার রাতে বিষয়টি গৌরনদী মডেল থানার ওসিকে তারিখ হাসান রাসেলকে অবহিত করেন। ওসি নম্বরটি ট্রুকলে দিলে এসআই মেহদী হাসান নাম আসে। পরে ওসি এ ঘটনায় এতটি সাধারন ডায়রী করে বিষয়টি তদন্তের জন্য পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলামকে দায়িত্ব দেন। পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, জহির দীর্ঘদিন ধরে এলাকার সাংবাদিকতা অঙ্গনে ও এলঅকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এ ধরনের ন্যাক্কারজনক পথ বেছে নিয়ে থাকতে পারে বলে অনেকে মনে করেন। সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, এই মুহুর্তে আমার কোন শত্রু আছে বলে মনে করি না। কে বা কারা কি কারনে অশ্লিল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাননাশের হুমকি দিল তা আমার বোধগম্য নয়। গৌরনদী প্রেসক্লাব, গৌরনদী সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin