শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে ১৩৭ পিস ইয়া-বাসহ নারী আট-ক লালমনিরহাটে বিনামূল্যে চি-কিৎসা ক্যাম্পেইন বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ দুই আ লীগ নেতাকে গ্রে-ফতার – আদালতে প্রেরন নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু

পোরশায় খাল খননের উদ্বোধন করলেন নওগাঁ-৪৬/১ আসনের এমপি মোঃ মোস্তাফিজুর রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৩৮ Time View

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর পোরশা উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নওগাঁ-৪৬/১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
বুধবার (দুপুর ২টা) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর এলাকায় হাতিখোচা বিল অভিমুখে খাল খনন কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও পোরশা মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এলাকাবাসী খাল খনন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এই খাল খনন কাজ সম্পন্ন হলে হাতিখোচা বিল অভিমুখে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং মাক্তাপুরসহ আশপাশের এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin