শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

পুলিশ পরিচয় দিয়ে আটক পিক-আপ চালক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১৬ Time View

কে এম সোহেব জুয়েল ॥ চেকপোস্টে পুলিশ পরিচয় দেওয়ার পর যাচাই-বাছাইয়ে ভূয়া প্রমাণিত হওয়ায় সাত্তার হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে তাকে আটক করে হাইওয়ে পুলিশের সদস্যরা। আটককৃত সাত্তার গৌরনদী উপজেলার পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।
গৌরনদী হাইওয়ে পুলিশের এস আই আবুল বাসার বলেন, ওভার স্পিডের কারনে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর চেকপোষ্টে একটি গাড়ি (পিকআপ) থামানো হয়। পরবর্তীতে গাড়ির কাগজপত্র না থাকায় এবং ওভার স্পিডের কারনে একটি মামলা দেই। এসময় সে (সাত্তার) নিজেকে এসবি’র লোক বলে দাবী করেন। এসময় তার কাছে বিপি নাম্বার চাইলে তিনি তা দেখাতে অপরাগতা প্রকাশ করেন। তাকে সন্দেহজনক ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেকে ভূয়া পুলিশ বলে স্বীকার করে। পরবর্তীতে তাকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তবে আটক যুবক সাত্তার হোসেন বলেন, চেকপোষ্টে গাড়ি থামানোর পর কাগজপত্র দেখিয়ে যাওয়ার সময় পূনরায় আমাকে থামানো হয়। এসময় আমি পুলিশ পরিবারের লোক বলেছি তবে পুলিশ পরিচয় দেয়নি। এরপরও আমাকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin