বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

বর্ণাঢ্য আয়োজন ঝিনাইদহে বাংলা নববর্ষ উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

ঝিনাইদহ প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‍্যালিটি পানি উন্নয়ন বোর্ড মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় ছাত্র-ছাত্রীরা শাড়ি, পাঞ্জাবিসহ বাহারি পোশাকে সজ্জিত হয়ে আনন্দ-উল্লাসে অংশ নেয় এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করে, যা পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।র‍্যালির অন্যতম আকর্ষণ ছিল গ্রামীণ ঐতিহ্যের প্রতীক গরুর গাড়ি, পালকি ও কুলার ব্যবহার। এসব উপস্থাপনার মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়, যা দর্শনার্থীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।র‍্যালি শেষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পান্না, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরে নতুন বছরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হচ্ছে বলে আয়োজকরা জানান।

আতিকুর রহমান
ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin