বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

চারঘাটে সড়কের কাজ দ্রুত বাস্ত-বায়নের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৯ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট-বাঘা মেডিকেল রোড রাস্তার কাজ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভূক্তভোগী ব্যবসায়ীগণের আয়োজনে সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় রাস্তা বন্ধ রেখে এই মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চারঘাট উপজেলার চারঘাট-বাঘা মেডিকেল রোড রাস্তার সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে। এতে চলাচলে চরম ভোগান্তি হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে অহরহ। বক্তারা দ্রুত সড়কটি মেরামত করে চলাচলের উপযুক্ত করার দাবি জানান।

মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান উপস্থিত হয়ে তিনি সবার উদ্দেশ্যে বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে কথা বলে এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে তিনি দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার আশ্বাস দেন ও চারঘাট পৌরসভার পক্ষ থেকে প্রতিদিন সকালে ও বিকেলে রাস্তায় ধুলো উড়া বন্ধ হয় সে জন্য পানি দেবে বলে আশ্বস্ত দেন।

তার সন্তোষজনক বক্তব্যে খুশি হয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিভিন্ন পেশার ব্যবসায়ীগণ।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin