মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
খুলনায় বকেয়া টিউশন ফি নিয়ে হ/তাশা, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীর আত্মহ/ত্যা তানোরে প্রবেশপত্র আটকে আদায় করা টাকা ফে/রত দিলো প্রধান শিক্ষক তঁাতীবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুলের বিশাল নির্বাচনী উঠান বৈঠ/ক অনুষ্ঠিত কোটালীপাড়া থানা পুলিশের সফল অভিযান: মাত্র ২ ঘণ্টার ব্যবধানে হ/ত্যা মামলায় জ/ড়িতদের গ্রে/প্তার নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃ/ত্যু গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন সুজানগরে আশার উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উ/দ্বোধন পীরগঞ্জে হাম-রুবেলা টি/কাদান কার্যক্রমের উদ্বোধন করেন গোলাম রব্বানী সরদার সুজানগরে হাম-রুবেলা টি/কাদান কর্মসূচির উদ্বোধন গলাচিপায় “স্বপ্ন-চূড়া ফাউন্ডেশনের ” আত্মপ্রকাশ : সভাপতি সাইদুল সম্পাদক ইমরান

একজন পুলিশ সদস্য হিসেবে প্রথম ও প্রধান দায়িত্ব হবে জনগণের নি-রাপত্তা নিশ্চিত করা : আইজিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা।

বুধবার (০৮ এপ্রিল ২৬) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সবসময় নিজেকে আধুনিক ও আপডেটেড রাখতে হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছ না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছ, যে পেশার মূলমন্ত্র হলো- সেবাই ধর্ম। মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার মূল্যবোধ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে। আমি আশা করি, তোমরা তোমাদের দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখবে।’

এর আগে আইজিপি শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর এবারের প্যারেডে অংশ নেন। তাঁদের মধ্যে পাঁচজন নারী সদস্য রয়েছেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জিএম আজিজুর রহমানসহ জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin