শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

গৌরনদীতে অ-র্ধগলিত লা-শ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৮০ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
বরিশালের গৌরনদীতে গ্যারাজের মধ্যে থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারাজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জালাল পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর ছেলে।

স্থানীয়রা জানান, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন স্থানীয় পান্নু প্যাদার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত চার বছর যাবত গ্যারাজ পরিচালনা করে আসছিলো জালাল। এরইমধ্যে সে নেশাগ্রস্থ হয়ে পড়ে। গ্যারাজের আড়ালে সে নিয়মিত মাদক সেবন করতো।

গত কয়েকদিন ধরে তার গ্যারাজ বন্ধ ছিলো। মঙ্গলবার সন্ধ্যায় গ্যারাজের মধ্যে থেকে দুর্গন্ধ শুরু হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গ্যারাজের দরজা ভেংগে অর্ধগলিত অবস্থায় জালালের লাশ উদ্ধার করে।

নিহতের বড় ভাই কামাল কাজী জানান, অতি সম্প্রতি ঘর নির্মানের কাজ ধরেছিলো জালাল। সে অবিবাহিত থাকায় রাতে গ্যারাজেই রাতে থাকতো। গত তিনদিন পূর্বে বাড়িতে বসে তার সঙ্গে দেখা হয়েছিলো জালালের। এসময় সে (জালাল) কিছুটা অসুস্থ বলে জানিয়েছিলো।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, গ্যারাজের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেংগে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এঘটনায় প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin