সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি ।।
খুলনার পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষণ বাংলাদেশ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‍্যালিটি হাসপাতালের সামনে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ” স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে ও পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক সুজন কুমার সরকার, কনসালটেন্ট ডাঃ জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, ডাঃ নয়ন সরকার, ডাঃ অর্ণব ঘোষ, ডাঃ তানভীর আহমেদ ও ডাঃ আঁখি দাশ, নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সিনিয়র স্টাফ নার্স হামিদা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, হারল সহকারী শহিদুল ইসলাম, প্রধান সহকারী দেবব্রত সরকার, সাংবাদিক শাহজামান বাদশা, আশরাফুল ইসলাম সবুজ ও উজ্জ্বল দাশ, ওয়ার্ল্ড ভিষণ বাংলাদেশ এর প্রতিনিধি পলাশ রায়, দিল রওশন পম্পা ও সুমাইয়া ইয়াসমিন।
সভায় বক্তারা সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য শিক্ষার প্রসার, স্বাস্থ্য ব্যবস্থায় উন্নত প্রযুক্তির ব্যবহার, নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ, ধর্মীয় অনুশাসন অনুসরণ করা, কুসংস্কার দূর করা, বিজ্ঞান সম্মত চিকিৎসা সমতা, শারীরিক, মানসিক, সামাজিক এবং মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin