রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :-
রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন সিংড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের নৈরা-জ্যের প্রতি-বাদে  বিক্ষো-ভ ও পথসভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি

বানারীপাড়ায় আদালতের নি/ষেধাজ্ঞা অমা/ন্য করে তালা ভেঙে দোকান দ-খল

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৮৪ Time View

বানারীপাড়া প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের জনতা বাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তালা ভেঙে একটি দোকান দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ছালাম সুফি (৫০)-এর বিরুদ্ধে।

জানা গেছে, মৃত হক সুফি (মুন্সি)র মালিকানাধীন ওই দোকানঘরটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে ২০২৫ সালের ১৬ নভেম্বর বরিশাল বানারীপাড়া সহকারী জজ আদালতে আঃ ছালাম সুফি বাদী হয়ে আঃ হাকিম সুফি গং-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অন্যদিকে, ২০২৬ সালের ৮ আগস্ট মোঃ মিজান (৩২) বাদী হয়ে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আঃ ছালাম সুফি গং-এর বিরুদ্ধে জালিয়াতি, অবৈধ দখলসহ বিভিন্ন অভিযোগ এনে আরেকটি মামলা করেন।

বিরোধের পরিপ্রেক্ষিতে জনতা বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দোকানঘরটি তালাবদ্ধ করে চাবি উপজেলা ভূমি অফিসে জমা রাখা হয়।
পরবর্তীতে ছালাম সুফির দায়ের করা মামলায় বরিশাল সিভিল জজ আদালত দেওয়ানী কার্যবিধির ৩৯ আদেশের ১ ও ২ নং বিধি এবং ১৫১ ধারার আলোকে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান না করে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি নোটিশ প্রদানের ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের ওই নির্দেশনা অমান্য করে রবিবার (৫ এপ্রিল) ছালাম সুফি নিজেই দোকানঘরের তালা ভেঙে দখল নেন।

বিষয়টি বাজার কমিটির নজরে এলে তারা বানারীপাড়া থানা ও উপজেলা ভূমি অফিসকে অবহিত করেন।

প্রসঙ্গত, হক সুফি (মুন্সি)র মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র হামেদ সুফি দোকানটি পরিচালনা করতেন। অসুস্থতার কারণে তিনি স্থানীয় আত্মীয় ও প্রতিবেশী ছালাম সুফির কাছে দোকানটি ভাড়া দেন। পরবর্তীতে হামেদ সুফির মৃত্যুর পর তার পরিবারের অন্যান্য সদস্যদের না জানিয়ে ২০১৪ সালের ২৫ নভেম্বর তারিখে তার স্ত্রী রাহেলা বেগমের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে কিছু টাকার বিনিময়ে দোকানটি লিখে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, আইনের মাধ্যমে প্রকৃত মালিক যেন দোকানটি ফিরে পান।

মোঃ সাব্বির হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin