বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পঞ্চগড়ে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ নেই, বিক্ষু-ব্ধ  জনতার সড়ক অব-রোধ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ Time View

মোঃ বাবুল হোসেন , পঞ্চগড়: পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা পুরাতন পঞ্চগড় এলাকায় টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে পঞ্চগড় শহরের মিলগেট এলাকায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় চার ঘণ্টা অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে বিকেল দিকে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা।

স্থানীয়রা জানান, তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে পানির সংকট দেখা দিয়েছে। খাবার পানি ফুরিয়ে যাওয়ায় রান্নাবান্না বন্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে দোকানপাট ও বিদ্যুৎনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোও কার্যত স্থবির হয়ে পড়েছে।

জানা গেছে, গতকাল রোববার দুপুরে ধাক্কামারা এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে মেরামত কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়। এরপর থেকেই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে স্থানীয়দের দাবি, অনেক এলাকায় রোববার সকাল ১১টা থেকেই বিদ্যুৎ ছিল না।

এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, লোকজন আমাকে ঘিরে রেখেছে। বিদ্যুৎ নাই, সমস্যা হয়েছে। আমাদের লোক কাজ করছে।

অন্যদিকে পঞ্চগড় পল্লী বিদ্যুতের ডিজিএম মাজহারুল আলম বলেন, আমাদের লাইনের কোনো সমস্যা নেই। সড়ক অবরোধের পর নেসকো থেকে আমাদের কাছে লোক চাওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে লোক দিয়েছি। সমস্যা মূলত নেসকোর, আমাদের নয়।

এদিকে দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin