শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় গাঁ-জাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭৬ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আশুলিয়ার নয়ারহাট, নবীনগর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, ইউনিক, শিমুলতলা, ফকির বাড়ি, মনির মার্কেট, শরীফ মার্কেট, শাহজাহান মার্কেট, সরকার মার্কেট, রূপায়ন আবাসন-১ এর মাঠ ও আশপাশের জামগড়া এলাকাসহ বিস্তীর্ণ অঞ্চলে প্রকাশ্যেই চলছে মাদক কেনাবেচা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব এলাকায় হিরোইন, গাঁজা, ফেনসিডিল, বাংলা মদ ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। এতে জড়িয়ে পড়ছে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি, যারা অল্প সময়েই বিপুল অর্থসম্পদের মালিক বনে যাচ্ছে। ইতোমধ্যে তাদের অনেকেই বাড়ি-গাড়ির মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) প্রাপ্ত তথ্যে জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কনাই মিয়ার ছেলে আব্দুল আহাদ আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তার একটি গাড়িতে ৩০ কেজি গাঁজাসহ চালক জুয়েল মিয়াকে র‍্যাব-৪ এর একটি অভিযানে গ্রেফতার করা হলেও আহাদ এখনো পলাতক রয়েছে।

এ বিষয়ে র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে এবং মাদক সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত এসব মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে এলাকার যুবসমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin