বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা ও পৌর এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ সদর উপজেলায়
জরুরি হাম টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫এপ্রিল) সকালে উপজেলার ভাবখালী ইউনিয়নের চূরখাই ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা মাঠে এই জরুরি হাম টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ড. ফয়সল আহমেদসহ উপজেলা ও জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সচেতন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বর্তমান সরকারের এ জনবান্ধব উদ্যোগকে বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টিকার প্রথম ধাপে ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় ৬ থেকে ৫৯ মাস পর্যন্ত সব শিশুকে এ টিকার আওতায় আনা হয়েছে। জেলার ৩ টি উপজেলায় টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৫০ জন শিশু। ৭ দিনের এই টিকাদান ক্যাম্পেইনে টিকা সংগ্রহ রয়েছে ১ লাখ ৭৪ হাজার। এদিকে আজকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছে ১৯ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৬৩ শিশু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin