বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Title :
সুজানগরে এয়ার ফ্লো মেশিন এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্য/ক্রমের উদ্বোধন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মান্দায় পা-চারকালে ৪৫ বস্তা সার আ/টক তানোরে বেইলী ব্রিজের বেহা/লদশা ঝুঁ/কি নিয়ে যাতায়াত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানা আ-য়োজনে পহেলা বৈশাখ পালিত অর্থের বি-নিময়ে পুলিশ কনস্টেবল নিয়োগ অসম্ভব: খুলনা রেঞ্জ ডিআইজি সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান ডিবির টানা অভি-যানে কাঁপ-ছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মা-দকসহ গ্রে-ফতার একাধিক পুলিশ পরিচয় দিয়ে আটক পিক-আপ চালক ময়মনসিংহ সদরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরি/দর্শন করলেন উপসচিব

গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯৩ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
‎গণঅধিকার পরিষদ (জিওপি) গৌরনদী উপজেলা শাখার আয়োজনে সুশীল সমাজ, শিক্ষক সমাজ, ছাত্রসমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে গৌরনদী উপজেলায় উন্নয়নধারা জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “উন্নয়ন ও সুশাসন” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় গৌরনদী কারিতাসের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস মিয়া।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাব ও পৌর নাগরিক কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হানান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির শরীফ,গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়া ও সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বাদশা সিকদার। ‎গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টরকি বন্দর বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. অলিউল ইসলাম, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রমানন্দ ঘরামী, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক মো. নিশান হাওলাদার, সহ সভাপতি রুয়েদ হাসান রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম উজ্জ্বল, মো. আলী হোসেন, নারী বিষয়ক সম্পাদক মোসা. কানিজ ফাতেমা, পৌর যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক মন্ডল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি মেহেদী হাসান তানভীর, গৌরনদী ডিবেটিং সোসাইটির সভাপতি মো. বাপ্পি শিকদারসহ গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ বক্তব্য প্রদান করেন। ‎অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা সভাটিকে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলে।‎
‎আলোচনা পর্বে বক্তারা গৌরনদীর সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং একটি জবাবদিহিমূলক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা মাদকমুক্ত সমাজ গঠনকে সময়ের অন্যতম দাবি হিসেবে উল্লেখ করে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। নারীর ক্ষমতায়ন ও সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বক্তারা বলেন, নারীদের নিরাপদ অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি সুশাসিত সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা বলেন, সমন্বিত উদ্যোগ, স্বচ্ছ নেতৃত্ব এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি টেকসই উন্নয়নধারা নিশ্চিত করা সম্ভব। ‎অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।ছবিসহ
গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের
মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি
‎গণঅধিকার পরিষদ (জিওপি) গৌরনদী উপজেলা শাখার আয়োজনে সুশীল সমাজ, শিক্ষক সমাজ, ছাত্রসমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে গৌরনদী উপজেলায় উন্নয়নধারা জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “উন্নয়ন ও সুশাসন” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় গৌরনদী কারিতাসের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস মিয়া।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাব ও পৌর নাগরিক কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হানান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির শরীফ,গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়া ও সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বাদশা সিকদার। ‎গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টরকি বন্দর বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. অলিউল ইসলাম, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রমানন্দ ঘরামী, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক মো. নিশান হাওলাদার, সহ সভাপতি রুয়েদ হাসান রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম উজ্জ্বল, মো. আলী হোসেন, নারী বিষয়ক সম্পাদক মোসা. কানিজ ফাতেমা, পৌর যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক মন্ডল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি মেহেদী হাসান তানভীর, গৌরনদী ডিবেটিং সোসাইটির সভাপতি মো. বাপ্পি শিকদারসহ গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ বক্তব্য প্রদান করেন। ‎অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা সভাটিকে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলে।‎
‎আলোচনা পর্বে বক্তারা গৌরনদীর সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং একটি জবাবদিহিমূলক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা মাদকমুক্ত সমাজ গঠনকে সময়ের অন্যতম দাবি হিসেবে উল্লেখ করে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। নারীর ক্ষমতায়ন ও সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বক্তারা বলেন, নারীদের নিরাপদ অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin