বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডিজেল ভর্তি ড্রাম ডুবিয়ে রেখেও ভ্রা-ম্যমান আদালতের জ-রিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬৮ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে গোপালগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পুকুরের পানির নিচ থেকে লুকিয়ে রাখা ১ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি পুকুরের পানির নিচে ডুবিয়ে রাখা সন্দেহজনক একটি ব্যারেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ব্যারেলটি খুলে তাতে প্রায় ১৫০ লিটার ডিজেল পাওয়া যায়।
জানা গেছে, অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত নজরুল মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ইব্রাহিম মোল্লার পুকুরে ডুবিয়ে রাখা অবস্থায় ব্যারেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়। পুকুরের পানির নিচে এভাবে তেল লুকিয়ে রাখার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান, অবৈধভাবে ডিজেল মজুদ করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় নজরুল মোল্লার স্ত্রী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin