শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর-চৌবাড়িয়া রাস্তার লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে,শনিবার (৪এপ্রিল) রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে ব্রীজ উদ্বোধন করেন।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী নুর নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড, ওবায়দুল্লাহ্, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস, পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা ও মাহাবুর রহমান প্রমুখ। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘদিনের প্রত্যাশিত এই ব্রীজ ও সংযোগ সড়ক চালু হওয়ায় এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জনগণের জীবনমান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তানোর ও গোদাগাড়ী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন সেতু, রাস্তা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন,লব্ব্যাতলা
ব্রীজ উদ্বোধনের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আশা প্রকাশ করেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রেখে জনগণের কল্যাণে ভবিষ্যতেও আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin