বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সুজানগরে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উ-দ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪২ Time View

এম এ আলীম রিপন, সুজানগর ঃ পাবনার সুজানগরে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।শনিবার সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর পৌর বিএনপি’র সভাপতি কামাল বিশ্বাস, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার বাবুল হোসেন, বিএনপি নেতা হারুন মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু,সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা কৃষক দলের আহবায়ক শাজাহান শেখ প্রমূখ। এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি বিভাগ জানায়, সুজানগর উপজেলায় এবারে ১২০০ জন কৃষক প্রতি জন ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমপি সার বিনামূল্যে পাবেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin