শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে ১৩৭ পিস ইয়া-বাসহ নারী আট-ক লালমনিরহাটে বিনামূল্যে চি-কিৎসা ক্যাম্পেইন বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ দুই আ লীগ নেতাকে গ্রে-ফতার – আদালতে প্রেরন নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু

তানোরে চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৩০ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে চারটি গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে,শনিবর (৪এপ্রিল) রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান,এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এগুলো হলো-সরনজাই-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক (চেইনেজ ০০-১৬০ মিটার),তানোর-চৌবাড়িয়া রাস্তার লব্যাতলা ব্রীজ,পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) পাঁচন্দর-সল্লাপাড়া মোড় থেকে কৃষ্ণপুর হাট সড়ক উন্নয়ন এবং ভিমপাড়া-লালপুকুরিয়া ব্রীজ সড়ক উন্নয়ন কাজ।
এদিন উপজেলা প্রকৌশলী নুর- নাহারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা শাখার সভাপতি ড. ওবায়দুল্লাহ।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সেক্রেটারি ডিএম. আক্কাস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা জামিলুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান
আবদুর রহিম মোল্লা, ভাইস- চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল কাদের, তানোর পৌর সভাপতি মাওলানা মুকসেদ আলী,পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা ও মাহাবুর চৌধুরীপ্রমুখ।
স্থানীয়দের মতে, এসব উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে তানোর উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে নির্বাচনী এলাকার জনগণের স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin