মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা তারাগঞ্জে অ/পপ্রচার রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত শিশু সানজিদা হ/ত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তরুণ আট/ক ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফ/তার আমশড়ায় মারুফ হ/ত্যাকারীর ফাঁ/সির দাবীতে মানববন্ধন র‌্যাব সদস্য হ/ত্যা মামলার তদন্তে প্রাপ্ত আ/সামি বাবুল সওদাগর গ্রেফ/তার প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের আড়ালে কোটি টাকার পণ্য পাচার: বেনাপোলে কাস্টমস কর্মকর্তাসহ আ/টক ৩ উজিরপুরে ময়না শিশু পার্কে অ/বৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান নি/ষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির বি/ক্ষোভ মিছিল

এড মাহবুবকে আহবায়ক-জসিম কে সদস্য সচিব করে এনসিপির ময়মনসিংহ জেলা কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮১ Time View

আরিফ রববানী।।

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। এতে ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম রাজপথ যোদ্ধা,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার অন্যতম নেতা, এন পি এস গনমাধ্যম মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের বিজ্ঞ আইনজীবি এডভোকেট এটিএম মাহবুব উল আলম কে আহ্বায়ক ও মোঃ জসীম উদ্দীন কে সদস্যসচিব করা হয়েছে।
১৩ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় দলের সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত এ আহ্বায়ক কমিটির অন্যান্যরা হচ্ছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবি সেলিম বালা,যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন,এডভোকেট মিজানুর রহমান আকন্দ, মনজুরুল হক মামুন, আবুল কালাম ফরাজী ও নূরুল ইসলাম,সিনিয়র সদস্য সচিব ইন্জিঃ শহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিবগন হচ্ছেন মোঃ মোজাম্মেল হক,খন্দকার সুফি আব্দুল্লাহ,মোঃ মাসুদ রানা,রাজন আহমদ ও আতিকুর রহমান।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নবগঠিত কমিটির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম কমিটি পাওয়ার পর এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- আগামী দিনে দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করে গণঅভ্যুত্থানে আমাদের যে সকল তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছিলো, তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই। এক নতুন যুগের সূচনা করতে চাই।’

অপরদিকে নতুন এই কমিটি ঘোষণার পর ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে এই কমিটি নিরলসভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin