মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা তারাগঞ্জে অ/পপ্রচার রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১২ Time View

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর পোরশা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে ২৭০টি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (সকাল ৯টা) প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সরকারের এই ধরনের বাস্তবমুখী উদ্যোগ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আজিজ আলী, ডা. মোঃ গোলাপ হোসেন, পল্লী পশু চিকিৎসক মোঃ সাহাবুল ইসলাম, আদিবাসী নেতা মিঃ আইচনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন তুলনামূলকভাবে লাভজনক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় গ্রামীণ দরিদ্র ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জন্য এটি একটি টেকসই আয়ের উৎস হিসেবে বিবেচিত। এ কর্মসূচির মাধ্যমে উপকারভোগীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় উপকারভোগীরা জানান, সরকারের এই সহায়তা তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এবং তারা ভবিষ্যতে ছাগল পালন করে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin