শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

ঝিনাইদহের মহেশপুরে ৯ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভি-যোগ ডি-বির হাতে গ্রে-ফতার ১

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৯২ Time View

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে নির্জন স্থানে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগীর পরিবার মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পরপরই আসামিদের ধরতে মাঠে নামে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।প্রশাসনের থেকে বলেন “আমরা অভিযোগ পাওয়ার পরপরই অভিযান শুরু করি। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”বর্তমানে চিকিৎসাধীন এবং তার মেডিকেল পরীক্ষার প্রক্রিয়া চলছে।পলাতক বাকি অভিযুক্তদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ঝিনাইদহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

আতিকুর রহমান
ঝিনাইদহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin