শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

রংপুরে জা-ল নোট চক্রে র‌্যাবের বড় অভিযান: কারখানা ও সরঞ্জামসহ গ্রেফ-তার ১

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৮৯ Time View

মোঃ শহিদুল ইসলাম,
বিশেষ প্রতিবেদকঃ

রংপুরের গংগাচড়া উপজেলায় জাল নোট তৈরির একটি গোপন চক্রের সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

যৌথ অভিযানে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত মোঃ রুবেল মিয়া (৩৪) উপজেলার দক্ষিণ চেংমারী এলাকার বাসিন্দা।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও তা বাজারে ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন।

র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) ও র‌্যাব-১৩ (রংপুর)-এর যৌথ আভিযানিক দল ৩১ মার্চ বিকেলে তার বাড়িতে অভিযান চালায়।

এ সময় তার হেফাজত থেকে উল্লেখযোগ্য পরিমাণ জাল নোট ও নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানটি ছিল গোয়েন্দা তথ্যনির্ভর এবং পূর্বপরিকল্পিত, যা চক্রের কার্যক্রমে বড় ধরনের আঘাত হেনেছে।

এর আগে ২৯ মার্চ পৃথক অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রুবেল মিয়ার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি জাল নোট তৈরি করে তা আসল টাকার সঙ্গে মিশিয়ে দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করতেন।

আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, এটি একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রম।
গ্রেফতারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে পূর্বেও বিশেষ ক্ষমতা আইন, প্রতারণা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, জাল নোট চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তদন্ত শেষে চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin