শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃ-ত্যু দুঃসময়ের বিএনপি নেতা আমিরুল ইউপি নির্বাচনে আলোচনায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে- ময়মনসিংহ এসপি কামরুল দুর্বার আ-ন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে- মাওলানা এটিএম মাছুম ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির

মুন্সীগঞ্জে বিয়ের দাবীতে যুবতীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৭৩ Time View

লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে মাহমুদা সিকদার লিজা (৩৭) নামে এক যুবতী বিয়ের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাহ পুর ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া গ্রামের লিজা প্রেমিক মেঘজিন শেখের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ করে স্ত্রীর স্বীকৃতি দাবি করে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন যুবতী লিজা দাবি করেন, একই গ্রামের মৃত সাফাজউদ্দিন শেখের পুত্র
মোঃ মেঘজিন শেখ (৪৬) সাথে আমার পূর্ব হইতে সুসম্পর্ক ছিল। আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে আমার কাছে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা হাতিয়ে নেয়। তার স্ত্রী সন্তান থাকা স্বত্ত্বেও আমার টাকা-পয়সা ও স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিপ্রায়ে তার ভাগিনী শালিমা বেগমের সহযোগীতায় আমাকে শরিয়ত সম্মতভাবে কলেমা পড়িয়া বিবাহ করে এবং আমাকে তার স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবে বলে প্রতিশ্রুতি দেয়। আমি সরল বিশ্বাসে আমার কাছে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা দেই। কিন্তু পরবর্তীতে আমার কোন খোঁজ খবর নেয় না। আমি স্ত্রীর মর্যাদা চাইতে গেলে সে বিভিন্ন টাল-বাহানা করতে থাকে।

পরবর্তীতে আমি বাধ্য হয়ে মেঘজিন শেখ ও শালিমা বেগমের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দন্ড বিধি ৪৯৩ ধারায় মামলা দায়ে করি। পরবর্তীতে ৩-৬নং বিবাদীরা বিষয়টি জানতে পেরে আমার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়। এরই জেরে গত পহেলা মার্চ দুপুর অনুমান ২ টার সময় আমি মামলা দায়ের করার কারণে দক্ষিণ পাইকপাড়া কামাল শেখ এর বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে ইটের সলিংয়ের রাস্তার উপর মেঘজিন শেখ ও তার আত্মীয় স্বজনরা কৌশলে আমাকে একা পেয়ে এলোপাথারীভাবে উপর্যুপুরী কিল, ঘুষি, লাথি মারিয়া ও কাঠের ডাসা দিয়া পিটাইয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে।

লিজা আরও বলেন, মেঘজিন স্ত্রী সুজাতা আক্তার যুথি আমার মুখে স্বজোরে ঘুষি মারিয়া বেদনা দায়ক নীলা-ফুলা জখম করে। মারপিটের মধ্যেই বিবাদীরা আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনাইয়া নিয়া যায়। তখন আমার ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগণ আমাকে বিভিন্নভাবে ভয়-ভীতি সহ খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদর্শন করিয়া চলে যায়। আমি তাৎক্ষণিক স্থানীয় লোকজনদের সহায়তায় টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্সীগঞ্জে গেলে ডাক্তার আমাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন।

লিজা আরও বলেন, মেঘজিন শেখের কাছে আমি যাতে স্ত্রীর মর্যাদা পাইতে পারি এবং আমার স্বর্ণালংকার ও টাকা-পয়সা ফেরৎ পাইতে পারি এবং নিরাপদে জীবন-যাপন করতে পারি এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তা ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে আপনারা সাংবাদিকগণ সংবাদ প্রকাশ করে সহায়তা করবেন বলে আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin