বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Title :
সুজানগর কৃষকদলের সদস্য সচিব মজিদ মন্ডলের বহি/ষ্কাদেশ প্র/ত্যাহার সুজানগরে আশার উদ্যোগে সদস্যের অ/বসর ভা/তা প্রদান তানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বি/তরণ ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হা/মলা, থানায় মা/মলা দায়ের ইলুহারে অ/বৈধ গ্যাস সিলিন্ডার মজুদে অ/ভিযান, ডিলারকে জ/রিমানা সীমান্তে আটক দুই শিক্ষার্থী ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফে-রত গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স/ম্পন্ন জাতীয় স্মৃতিসৌধের সামনে ফিলিং স্টেশনে অ/নিয়মের অভিযোগ, বাইকারদের বিক্ষো/ভ আশুলিয়ায় কিশোর গ্য/াং কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্র হ/ত্যা: ২০ মাস পর টাঙ্গাইল থেকে লা/শ উত্তোলন ময়মনসিংহের ভাবখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ সদরে আইন শৃঙ্খলা, জন্ম মৃ/ত্যু নিবন্ধন, চো/রাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৯ Time View

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন , জন্ম-মৃত্যু নিবন্ধন,
চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা
রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

উপস্থিত রাজনিতিবিধরা-অবৈধ মাদক উদ্ধার করা, আইন শৃংখলা স্বাভাবিক রাখা ও চোরাচালান প্রতিরোধে কি করণীয়, আইন শৃংখলা ব্যাহত হয় এইরকম কর্মকাণ্ড বন্ধ করা, মাদক,চুরি,ছিনতাই ও ডাকাতি কিভাবে প্রতিরোধ করা যায়, অবৈধ কর্মকাণ্ড পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনা, যানজট নিরসন করা, অপহরণ বন্ধে সকলে সোচ্চার হওয়া, রাস্তায় অবৈধভাবে দখল করা জায়গা দখলমুক্ত করা, অবৈদভাবে রাস্তার ওপরে ফুটপাতে দোকানপাট
বসায় অভিযান পরিচালনা শেষে আর বসবেনা মর্মে মুচলেকা দেওয়ার পরেও আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আবারো রাস্তার ওপরে এসে দোকান বসিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় জনস্বার্থে পুনরায় অভিযান পরিচালনা করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া সহ আরো বিভিন্ন বিষয়ে গুরুত্ব সহকারে আলাপ আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি তার বক্তব্যে অবৈধ কর্মকাণ্ড বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা, ভূমিহীনদের যাচাই-বাছাই এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, উপজেলার আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ: সহ বিভিন্ন ইউনিয়নে চুরি, ডাকাতি, মাদক, চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপজেলার বিভিন্ন স্থানে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করণ ও সড়ক পরিবহন ব্যবস্থাপনা, যানজট নিরসনে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

এসময় সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির, কোতোয়ালি মডেল থানার প্রতিনিধি, ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ জোবায়রা বেগম সাথী,উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন, উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহসহ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,রাজনিতিবিধ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin