রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পোরশায় অটোরিকশা দুর্ঘ/টনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭২ Time View

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁ পোরশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একটি অটোরিকশা ( XL) ভেঙ্গে অন্তত ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পোরশা উপজেলার বেজোড়া মোড় এলাকায় চলাচলরত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ভেঙ্গে পড়ে। এ সময় অটোরিকশাটিতে থাকা মোট ৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকি আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আহতদের পরিচয়:
১. আনোয়ার (৩৪), গ্রাম: বাতেরপুর, পোস্ট: মোনাহার, থানা: পোরশা, জেলা: নওগাঁ
২. শাহাদাত হোসেন (৩১), গ্রাম: বেলঘরিয়া, নোনাহার, পোরশা, নওগাঁ
৩. হান্নান (৪৫), গ্রাম: নোনাহার, পোরশা, নওগাঁ
৪. আঃ মজিদ (৪০), গ্রাম: বাতেরপুর, পোস্ট: মোনাহার, থানা: পোরশা, নওগাঁ
৫. ফজলুর রহমান (৪৮), গ্রাম: বেলঘরিয়া, নোনাহার, পোরশা, নওগাঁ

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin