
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের সৈনিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ হয়ে শহীদ শরীফ ওসমান হাদির জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির বাংলার প্রকৃত সংস্কৃতি রক্ষা,ভিনদেশী আধিপত্যবাদ বিরোধী আজাদীর লড়াইকে চালু রাখতে ও শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি নিয়ে ওসমান হাদির বোন মাসুমা হাদির হাত ধরে আত্মপ্রকাশ করলো নতুন সংগঠন “ওসমান হাদি মঞ্চ”।
ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে শাহাদাতের ১০০ তম দিনে ঝালকাঠির নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে ২৮ মার্চ শনিবার বিকাল চারটায় সকল শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি,ভগ্নিপতি আমির হোসেন,শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না,সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠু,উপজেলা ছাত্রদল সদস্য সচিব সুজন খান,সাংবাদিক ইসমাইল মুসাফির,উপজেলা এনসিপির আহবায়ক লাভলু ব্যাপারী,সেচ্ছাসেবী সংগঠন নেতা শাহাদাৎ ফকির, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহুয়া ইসলাম,সমাজকর্মী বালী তূর্য,সেচ্ছাসেবী সংগঠন নেত্রী সাথী আক্তার,বৈষম্য বিরোধী ছাত্র নেতা খালিদ সাইফুল্লাহ,ইমরান হোসেন,মারজান খান,আমিনুল, সহ নানান শ্রেনি পেশার মানুষ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না,শহীদ সেলিমের পিতা সুলতান তালুকদার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান,শাহাদাৎ ফকির প্রমুখ।
বক্তব্য শেষে সংগঠনের আত্মপ্রকাশে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাসুমা হাদি।এতে তিনি বাংলাদেশের হারাতে বসা আসল সংস্কৃতি রক্ষায় শহীদ ওসমান হাদির প্রচেষ্টাকে তথা আজাদির লড়াইকে এই সংগঠনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন,ওসমান হাদির শাহাদাতের পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এবং ওসমান হাদির জন্মস্থান নলছিটি থেকে শহীদ ওসমান হাদির কন্ঠস্বরকে খুজে পাচ্ছিলেন না বলে তাকে এ সংগঠন গড়তে অনুরোধ করেছে যাতে ওসমান হাদির রক্তে বাহিত আজাদীর কন্ঠ তার বোনের গলা থেকেই ফের সারা দেশে ছড়িয়ে পরে প্রজন্ম থেকে প্রজন্মে।
এছাড়াও ওসমান হাদিকে হত্যার ১০০ দিন পেরিয়ে গেলেও বিচারহীনতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।তদন্তের নামে বারবার কালক্ষেপণ করে বিচারকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন এবং ওসমান হাদির খুনিদের দ্রুত ভারত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান।
কুরআন তিলওয়াতের মাধ্যমে শুরু করে ইসলামি সংগীত,মিলাদ ও দোয়ার মাধ্যমে এ আত্মপ্রকাশ অনুষ্ঠান সমাপ্ত করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ।