রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

সুন্দরগঞ্জে মামলার বাদীকে হ-ত্যার হু-মকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৩৫ Time View

 সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি এবং চাঁদাবাজীর মামলায় জড়িয়ে হয়রানি অভিযোগটি মিথ্যা দাবি করেছেন বিবাদীপক্ষ। এনিয়ে বিবাদী মো. আল-আমিন ও মো. আব্দুল গফুর মিয়া রোববার সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। গত শনিবারের মামলার বাদী জামিল মিয়ার সংবাদ সম্মেলনের প্রতিবাদে এই পাল্টা সংবাদ সম্মেলন করেন।

জানা গেছে, দীর্ঘদিন হতে পৌরসভার ৯নং ওয়ার্ডের আলুটারি মহল্লার মো. জামিল মিয়ার সাথে ভাগি শরিক মোছা. ছাবিরন বেগম, মো. আব্দুল গফুর মিয়া ও মো. আল-আমিন মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে উভয় পক্ষের অন্তত পাঁচটি মামলা আদালতে রয়েছে। বিরোধী জমি নিয়ে বাটোয়ারা মোকদ্দমা শুনানিঅন্তে ২০০০ সালের নভেম্বর মাসে ডিসমিস হয়। বাদী জামিল হাইকোট ডিভিশনের রিভিশন করলে ২০০৫ সালে সেটি নামঞ্জুর হয়। বিবাদী ডিগ্রীজারির মোকদ্দমা করলে বিজ্ঞ আদালত কমিশন নিযুক্ত করে বিবাদী আল-আমিন ও আব্দুল গফুর মিয়াকে জমি বুঝে দেন। সেই থেকে বিবাদীগণ জমি ভোগ করে আসছেন। পাল্টা সংবাদ সম্মেলনে বিবাদী আল-আমিন লিখিত বক্তব্যে বলেন, ডিগ্রী পাওয়ার পরও বাদী ওই জমিতে ঘর উঠাতে দিচ্ছেন না। উল্টা চাঁদা দাবি করছেন। সে কারনে চাঁদাবাজীর মামলা করা হয়েছে। মামলা দুইটির একটি পিআইবিতে এবং অপরটি থানা পুলিশের নিকট তদান্তাধীন রয়েছ। বিবাদী পক্ষ মামলা দুইটির সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।

অপর বিবাদী আব্দুল গফুর মিয়া বলেন, কোর্টের ডিগ্রী এবং বৈধ কাগজপত্রের আলোকে তিনি জমি ভোগ করে আসছেন। ওই জমিতে ঘর উঠাতে গেলে বাদী জামিল মিয়া চাঁদা দাবি করায় চাদাবাজীর মামলা করা হয়েছে। প্রাণনাশের হুমকির বিষয়টি সাজানো নাটক।  

এনিয়ে বাদী জামিল মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার দাদা ১৯৪৬ সালে ১৩৭৭২ নম্বর কবুলিয়ত মুলে ১০৭ শতক জমির হকদার হয়ে তাহা ভোগদখল করিতে থাকেন। বিবাদীগণ একটি মিথ্যা মামলা সৃজন করে একতরফা ডিগ্রী নিয়ে এসে কিছু জমি জবর দখল করে নিয়েছে। ওই ডিগ্রীর বিরুদ্ধে আপিল চলমান রয়েছে। চাঁদাবাজীর মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকির বিষয়টি সঠিক এবং সত্যা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin