শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Title :
গোদাগাড়ী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চু/ক্তি পীরগঞ্জে প্রসূতি মাতার মৃ/ত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভা/ঙচুরের চেষ্টা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের শুভ উদ্বোধন ঝালকাঠিতে নি-য়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে,আ-হত-২০ মে দিবসে শ্রমিকসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮ বার শ্রেষ্ঠ করদাতা রোমান ভুঁইয়া ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীনকে অ-ভিনন্দন ও শুভেচ্ছা

মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই- চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১৩ Time View

মহিউদ্দীন চৌধুরী।।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। মাদ্রাসা শিক্ষার্থীরা এখন দেশের গন্ডি ফেরিয়ে দেশের বাইরে থেকেও বড় বড় ডিগ্রী অর্জন করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখন মাদ্রাসার শিক্ষার্থীরা চান্স পাচ্ছে, সেটি অত্যন্ত ভাল দিক। আমরা সবাই শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। তাঁর দেখানো পথেই আমাদের সবাইকে হাটতে হবে। রাসূল (সা:) এর সুন্নাহ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে। এদেশে উলায়ে কেরামরা ইসলাম প্রচার করেছেন। অলি আউলিয়ারা এদেশের ইসলাম প্রচারে অবদান রেখেছেন।
তিনি ২৮ মার্চ শনিবার বিকেলে পটিয়া উপজেলার ছনহরা পটিয়ায় চিকন খলিফা ছিদ্দিক আহমদ মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও এসএম সুমনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার, ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, মহানগর বিএনপি নেতা কামরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সংগঠক জিয়াউর রহমান, মো আখতারুজ্জান, হাজী আব্দুল গফুর, আব্দুল আলিম মেম্বার প্রমুখ।
ডাক্তার শাহাদাত হোসেন আরও, পটিয়া অনেক দূর এগিয়ে গেছে। ইদ্রিস মিয়া যেভাবে আপনাদের পটিয়ার জন্য কাজ করেছেন তার অবর্তমানে পরবর্তী প্রজন্ম এসে হাল ধরবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin