বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

ঈদে ঝালকাঠির নলছিটিতে ব্যতিক্রমী গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪২ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামে উদ্যোগে ঈদুল ফিতরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। গ্রামে ঈদে ছুটিতে অনুষ্ঠিত হয় নানা ব্যতিক্রমী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তেমনি আধুনিক খেলাধুলা বাদ দিয়ে ব্যক্তি উদ্যোগে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যবাহী খেলাধুলা নিয়ে সাজানো হয়েছিল পরসা।চমক ছিল শিশু বৃদ্ধদের অংশগ্রহণে।শিশু কিশোর থেকে বয়োবৃদ্ধ সবাই মেতেছিল উৎসবে।এমন মন মাতানো দৃশ্যে চোখে পড়ে ন উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে। শনিবার বিকালে স্থানীয় ভারানী এলাকায় কৃষি জমির ফাঁকা মাঠে আয়োজন করা হয়েছিল এক গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় চা দোকানি মিলন ভান্ডারি ব্যক্তি উদ্যোগে গত ৭ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজন করছে ব্যতিক্রমী এ গ্রামীন খেলা। ব্যতিক্রমী এ আয়োজন ব্যক্তি উদ্যোগে আয়োজন করা হলেও গ্রামের সকলের সহযোগীতা থাকে ঐহিত্য ধরে রাখার এ প্রয়াসে। আয়োজকরা জানান, ঈদে গ্রামে সবাই একত্রিত হয় তাই সকলের মিলন মেলা হিসেবে প্রতিবছর ই আয়োজন করা হয় গ্রামীণ খেলাধুলার অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকার নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রতিযোগিতায় ছিল নানা ধরনের মজার ও আকর্ষণীয় খেলা। এর মধ্যে চোখ বেঁধে হাড়ি ভাঙা, হাঁস ধরা লড়াই, তৈলাক্ত কলাগাছে ওঠা, সাবান দিয়ে দ্রুত গোসল ছিল দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু। খেলাগুলো উপভোগ করতে আশপাশের গ্রাম থেকেও অনেক মানুষ নারী-পুরুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। গ্রামীণ খেলাধুলার প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। পরে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে দর্শনার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin