বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

বাবুগঞ্জে কিশোর গ্যাংয়ের হা/মলা: দোকান লু/ট, নগদ অর্থ ছি/নতাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬৯ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মহিউদ্দিন খান রানা।।
বাবুগঞ্জ প্রতিনিধি।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহের গতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাকুদিয়া নতুনহাট গ্রামে মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, রাত আনুমানিক ৯:৩০টার দিকে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত গাড়ি ভাড়া নিয়ে তর্কের জেরে এক থ্রি-হুইলার ড্রাইভার ও দোকান ব্যবসায়ী মোঃ মনির হোসেনের ওপর হামলা চালায় একদল কিশোর গ্যাং সদস্য। হামলার সময় দোকান ব্যবসায়ী মনিরের ক্যাশ ভেঙে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পাশাপাশি দোকানের কিছু সিগারেটের কার্টুন ও অন্যান্য মালামাল ভাঙচুর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও, এর আগেও তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল বলে জানা গেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, কিশোর গ্যাংয়ের মূল হোতা মোঃ বাদল এবং তার ছেলে আসিফ (১৮), নাহিদ, হায়দার, ইউনুস, রিয়াদ ও শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।

ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে মোঃ হাসান খলিফা, মোঃ সাগর তামিদার এবং দোকানের পিছনের বাড়ি বাসিন্দা মমতাজ বেগমের ঘটনাটি নিজ চোখে দেখছেন বলে সাংবাদিকদের জানান।

এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মামলা অভিযোগ দেয়া হয়েছে অভিযোগ নাম্বার ২৩৮/২৬। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এলাকাবাসীর একটাই দাবি—অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin