শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

চকবাজারে ব্যবসায়ীর বাসায় গু/লি ছুঁড়ে চাঁ/দাবাজি: র‍্যাবের হাতে মূল আসামি গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় ব্যবসায়ীর বাসায় গুলি বর্ষণ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সৈয়দ মোঃ মুজিবুল হক (৫৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, চকবাজার থানায় দায়ের করা মামলা নং-০১/০১ (তারিখ: ০৫ জানুয়ারি ২০২৬), পেনাল কোড ১৮৬০ এর ৩৮৫/৪২৭/৫০৬(২) ধারার এই চাঁদাবাজি মামলার সন্দিগ্ধ আসামি মুজিবুল হক চট্টগ্রামের হাটহাজারী থানাধীন এলাকায় আত্মগোপনে রয়েছে—এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৬ মার্চ ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল হাটহাজারী উপজেলার মাদার্শা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মুজিবুল হক হাটহাজারী উপজেলার পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin